ছবি: সংগৃহীত
সারাদেশ
পটুয়াখালীতে তারুণ্যের মেলা

একই মঞ্চে আওয়ামী লীগ-বিএনপি-জাপা

নিনা আফরিন, পটুয়াখালী: বাংলাদেশের প্রধান ৩ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী তারুণ্যের মেলা।

আরও পড়ুন: সভাপতি আজিজুল ইসলাম, সেলিম সাধারণ সম্পাদক

‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে “তারুণ্যের মেলা” আয়োজন করে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)।

ইউএসএআইডির অর্থায়নে এসপিএল প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় সহযোগিতা করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। তরুণদের নাগরিক প্রত্যাশা তুলে ধরে তাদেরকে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে এই প্রয়াস।

আরও পড়ুন: বাজার দখল করে পৌরসভার মার্কেট নির্মাণ

মেলায় বক্তৃতা, ভিডিও প্রতিযোগিতা, মঞ্চ অভিনয়, কুইজ প্রতিযোগিতা, সেলফি বুথ, সেলফি ভিডিও ৩৬০ ডিগ্রি, সেরা ফেসবুক পোস্ট ও সেরা প্রোফাইল ফটো বিজয়ীদের জন্য শুভেচ্ছা স্মারক ইত্যাদি আয়োজন রয়েছে।

মেলায় বক্তব্য রাখেন, এমএএফ পটুয়াখালীর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, এমএএফ পটুয়াখালীর সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মজিবুর রহমান টোটন, এমএএফ পটুয়াখালীর সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বাবু, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমানসহ অন্যান্যরা।

উপস্থাপনায় ছিলেন এমএএফ পটুয়াখালীর যুগ্ম সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স।

আরও পড়ুন: অপ্রয়োজনীয় ভবন নির্মাণ করা হবে না

ভিপি আব্দুল মান্নান বলেন, ডিআইকে অনেক ধন্যবাদ। তরুণদের নিয়ে যে কার্যক্রম তা নিলে আগামী দিনেও তরুণ সমাজ ভালো পথে চলবে। তরুণদের বলছি, আপনারা আজকের সব কার্যক্রমে অংশ নেবেন, যাতে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হতে পারে।

মো. মজিবুর রহমান টোটন বলেন, রাজনৈতিক দলের অংশগ্রহণে হলেও এমএএফ অরাজনৈতিক সংগঠন। আমরা পটুয়াখালীর বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে কাজ করছি। আমরা ইতিমধ্যে কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে অ্যাডভোকেসির কাজ শুরু করেছি।

আরও পড়ুন: বাংলাদেশের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ

এছাড়া সিভিল সার্জন অফিসের সামনের পুকুরটা এমএএফ-এর সংশ্লিষ্টতায় পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি জনদুর্ভোগ রোধে জনসম্পৃক্ততা তৈরিতে আমরা কাজ করে চলেছি।

সালাউদ্দিন আহমেদ বাবু বলেন, তরুণদের মাঝে রাজনৈতিক দল সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে এ কার্যক্রমের মধ্য দিয়ে।

উল্লেখ্য, পটুয়াখালী জেলার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সমন্বয়ে নাগরিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে এডভোকেসি করার লক্ষ্যে গঠিত হয় এমএএফ। এমএএফ পটুয়াখালী জেলার বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে কাজ করে চলেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

মস্তিষ্ক কেন ভুলে যায়? স্মৃতিশক্তি কমার কারণগুলো জানুন

দৈনন্দিন জীবনে ছোট ছোট বিষয়ও অনেক সময় মনে রাখা কঠিন হয়ে পড়ছে? নাম, তারিখ বা গ...

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ, বহু হতাহত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর কার্যত এক ধ্বংসস্তূপে...

দেশজুড়ে বজ্রপাতের সতর্কতা: ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের ১৪টি জেলার বিভিন্ন এলাকায় আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত বজ্রসহ ঝড়-বৃষ্টি,...

কালকিনিতে ১০ কিমি খাল দখল, উচ্ছেদের দাবি এলাকাবাসীর

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুরের মধ্য দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা