সংগৃহীত
সারাদেশ

প্রবাসীর স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহরে মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী ও সন্তানকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে।

আরও পড়ুন: ঘুরতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিহত

শুক্রবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত প্রবাসীর স্ত্রী লাবনী খাতুন (৩৭) ও রিয়াদ হোসেন (১০) দিঘুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে আব্দুর রশিদ মালয়েশিয়ায় থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন মুখোশ পরিহিত দুর্বৃত্ত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নিহতদের বাড়িতে এসে ঘরবাড়িতে ভাঙচুর চালায়। বাড়িতে থাকা মা ও ছেলে চিৎকার দিলে দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধ করে মেরে পালিয়ে যায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ শুক্রবার সকালে গিয়ে মা ও ছেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। এ পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন: ট্রাক্টরচাপায় নিহত ১

ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনার নিন্দা জানাই। এ কাজ যারা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু বলেছেন, ঐ বাড়িতে লাবনী খাতুন, তার ছেলে ও শাশুড়ি থাকতেন। ধারণা করা যাচ্ছে, কেউ হয়ত টাকা পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। মহিলার লাশ রান্না ঘরে পড়েছিল ও ছেলেটির লাশ পাশের এক গাছে ঝুলছিল।

আরও পড়ুন: ভালুকায় ফেন্সিডিলসহ আটক ১

চাটমোহর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে নিহতদের বাড়িতে ভাঙচুর চালিয়ে মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ এ ঘটনার প্রকৃত অপরাধীতে খুঁজে বের করতে চেষ্টা করছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা