ছবি-সংগৃহীত
সারাদেশ

পাবনায় ট্রেনের সঙ্গে ট্রলির ধাক্কা, নিহত ১

রাকিব হাসনাত (পাবনা প্রতিনিধি) : পাবনার চাটমোহরে ট্রেনের সঙ্গে ট্রলির ধাক্কায় আব্দুল করিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই লিখন হোসেন (৩০) গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : নৌকাডুবিতে আরও ২ লাশ উদ্ধার

শুক্রবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম ও আহত লিখন পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের হাসানুল ইসলামের ছেলে। তারা আপন দুই ভাই।

স্থানীয়রা জানান, অল্প কিছুদিন আগে ইট, বালি পরিবহনের জন্য ট্রলি গাড়ি কেনেন আব্দুল করিম। দুই ভাই গাড়িটিতে করে বিভিন্ন যায়গায় ইট, বালি সরবরাহ করতেন। শুক্রবার সকালে দুই ভাই চাটমোহরের প্রভাকরপাড়া এলাকায় বালু সরবরাহ করতে আসেন। ফেরার পথে প্রভাকরপাড়ার অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস তাদের গাড়িটিকে ধাক্কা মারে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরে দুই ভাই মারাত্মক আহত হন।

আরও পড়ুন : প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালে প্রাণ হারান আব্দুল করিম। দুপুর দুইটার দিকে স্বজনরা চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে উন্নত চিকিৎসার জন্য আহত লিখনকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তারা।

প্রভাকরপাড়া গ্রামের মিনারুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে এগিয়ে গিয়ে দেখি দুই ব্যক্তি পরে রয়েছেন। আমরা তাদের হাসপাতালে নিয়ে যাই।

কর্তব্যরত চিকিৎসক কানিজ ফাতেমা জানান, অনেক চেষ্টা করেও দূর্ঘটনার শিকার আব্দুল করিমকে বাঁচানো সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য লিখন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫

চাটমোহর রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “প্রভাকরপাড়া রেল ক্রসিং এ কোন গেইটম্যান নাই। অসাবধানতা বশত এ দূর্ঘটনা ঘটেছে। আমি বিষয়টি জিআরপি থানা পুলিশকে অবহিত করেছি।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা