ছবি: সংগৃহীত
সারাদেশ

সাভারে ১০ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি : ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে সড়কে। অতিরিক্ত যাত্রী ও যানবাহনের ফলে সাভারে ১০ কিলোমিটার সড়কজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

শুক্রবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে সাভারের নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক ঘুরে ঢাকামুখী লেনে যানবাহনের সারি দেখা যায়। স্বাভাবিক সময়ে কবিরপুর থেকে বাইপাইল পৌঁছাতে যেখানে ১৫ মিনিট লাগে, সেখানে সময় লাগছে প্রায় সাড়ে ৩ ঘণ্টা।

এ সময় ছোটন নামে এক যাত্রী জানান, গতকাল রাত ১২ টায় গাইবান্ধা থেকে সাভারের উদ্দেশ্যে রওনা করি। সড়কের বিভিন্ন স্থানে যানজটে পড়তে হয়েছে। চন্দ্রা থেকে বাইপাইলের যানজট ব্যাপক ভোগান্তিতে ফেলে দিয়েছে। বাইপাইল পৌঁছাতেই ৪ ঘণ্টা সময় লেগেছে।

আরও পড়ুন : দেশে ফিরছেন ১৭০০ বাংলাদেশি

অপর যাত্রী আবু তাহের বলেন, আমরা চন্দ্রা থেকে যানজটে পড়েছি। বাইপাইল যেতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা সময় লাগে। শুধু ঢাকামুখী লেনে যানজট। এখনো যানজট রয়েছে। শেষ বেলায় এসে যানজট ও প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ঠিকানা পরিবহনের রিজার্ভ বাস চালক হানজালা জানান, উত্তরবঙ্গের গোবিন্দগঞ্জ ও টাঙ্গাইলে যানজটে পড়তে হয়েছে। যানজটে যাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। বাইপাইল আসতে সময় লাগলো ৩ ঘণ্টা।

আরও পড়ুন : বাহরাইনে প্রবাসীর মৃত্যু

ঢাকা জেলা উত্তর ট্র্যাফিক পুলিশের অ্যাডমিন হোসেন শহীদ চৌধুরী জানান, আজ ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ বেশি হয়েছে। আমরা কাজ করছি। আশা করছি, দ্রুতই যানজট নিরসন হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা