ছবি-সংগৃহীত
সারাদেশ

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিচার সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজিব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫

বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে উপজেলার নবীগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রাজিব বন্দর উপজেলার কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, অটোরিকশা চুরির ঘটনা নিয়ে রাজিবের সঙ্গে কদমতলী এলাকার কালাম মিয়ার ছেলে রাতুলের সঙ্গে পূর্ববিরোধ ছিল। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ এলাকায় বিচার সালিশ বসে। এক পর্যায়ে রাতুলসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে রাজিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কৌশলে পালিয়ে যায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় রাজিবকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : রামুতে অসুস্থ হাতির মৃত্যু

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা