প্রতীকী ছবি
সারাদেশ

নোয়াখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৪

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৩৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুলাই) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

পুলিশ জানায়, সুধারাম মডেল থানা পুলিশের অভিযানে অটোরিকশা ছিনতাই চক্রের ৪ জন আসামি সহ ৫জনকে গ্রেফতার করা হয়। হাতিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ২জন আসামি সহ সাধারণ মামলার ২ আসামিকে গ্রেফতার করা হয়। কোম্পানীগঞ্জ,কবিরহাট ও সেনবাগ থানায় পরোয়ানাভুক্ত তিন আসামি এবং চাটখিল থানায় পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়। চরজব্বর থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ১ জন নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়। সোনাইমুড়ী থানার পুলিশ ১৫ মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করে।

অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কবিরহাট উপজেলার কালামুন্সি বাজারের কাশেমের দোকান থেকে ১৪ জুয়াড়িকে গ্রেফতার করে। এ সময় নগদ-২১ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

এসপি আরও জানায়, জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা