সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে দিনব্যাপী  পিঠা উৎসব

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পিঠা উৎসব। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃহস্পতিবার ক্যাম্পাস প্রাঙ্গনের এ উৎসবে শতাধিক স্টলে ২২০ রকমের পিঠা স্থান পেয়েছে বলে জানান আয়োজকরা। ব্যাতিক্রমী এ উৎসবে হাজার হাজার নারী পুরুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। এতে ধুম পড়েছে পিঠা বেচাকেনায়।

আরও পড়ুন: শীতে গরমের উষ্ণতা ছড়ালেন প্রতিমন্ত্রী

পাটিসাপটা, মালপোয়া, ব্রেড, চুই, দই, তাল ও জালসহ ২ শতাধিক পিঠার ফসরা সাজিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে বসেছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ এক যুগ ধরে প্রতিবছরের ন্যায় এবারো এমন আয়োজন করেছেন প্রতিষ্ঠানটি। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচয় করে দিতে দিনব্যাপী পিঠা পুলির এই উৎসব অন্যরকম আনন্দ জাগিয়ে তুলেছে সবাইকে।

সকালে জেলা শহরের বাগবাড়ি এলাকায় প্রতিষ্ঠানটির মাঠে কর্তৃপক্ষকে সাথে নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

এতে অংশ নেয় জেলার বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী পুরুষ। ধুম পড়েছে রকমারী পিঠা বেচাকেনা। শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবে মেতেছে শিক্ষকরাও। আলাদা স্টল দিয়ে গরম গরম পিঠা বানিয়ে বিক্রি করছেন আবার আগত অতিথিদের আপ্যায়নও করছেন তারা। পিঠাপুলি উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে শিক্ষার্থীদের সাথে নিয়ে অভিভাকরাও অংশ নেন এতে।

বিভিন্ন স্টলে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীদের পিঠা বিক্রিতে সহযোগিতা করছেন তাদের অভিভাকরা, আবার সহপাঠিরা যৌথভাবে পরস্পর পিঠা বিক্রিতে সহযোগিতা করছেন। বিভিন্ন নামের ও রংয়ের মুখরোচক পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন দেখা গেছে পুরো উৎসবে। বাংলার আবহমানকালের এই পিঠা উৎসব নতুন প্রজন্মকে হরেক রকমের পিঠার সাথে পরিচিতি করার পাশাপাশি বাঙ্গালীর ইতিহাস ও ঐতিহ্যকে জানতে সহায়তা করবে বলে মনে করছেন আয়োজকরা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা