সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ বাসযাত্রী।

আরও পড়ুন : নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

বুধবার (১৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনা ডুমুরিয়া এলাকার রাজুর স্ত্রী সায়মা বেগম এবং একই জেলার রূপসা এলাকার মো. আলিম উদ্দিনে শেখের ছেলে মিজান শেখ।

আরও পড়ুন : ২৪২ কোটি টাকার বাঁধ নির্মাণ অসমাপ্ত রেখেই হস্তান্তর

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। বাসটি সোনাশুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী হার্ডবোর্ড বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সায়মা ও মিজান নিহত হয় এবং আহত হয় কমপক্ষে ১০ জন বাসযাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা