ছবি: সংগৃহীত
সারাদেশ

বিরোধের জেরে ভুট্টা ক্ষেত কেটে ফেলার অভিযোগ

মো. আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর চৌধুরীপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে ৫ শতক জমির ভুট্টা ক্ষেত কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: যাত্রীবাহী বাস ঢুকে পড়ল দোকানে

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর চৌধুরীপাড়া গ্রামের মৃত আবু ইলিয়াস চৌধুরীর ছেলে মো. শরিফুল ইসলাম মিঠু রাজারামপুর মৌজার জেএল নং-১২১, খতিয়ান নং- এসএ ২৬ ও ৩১৫ এবং দাগ নং-০৯ ও ৩১, জমির পরিমান-৪ একর জমিতে উন্নত মানের ভুট্টা চাষ করেন।

এর মধ্যে ৫ শতক জমির ভুট্টা মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রতিপক্ষ সাং-রাজারামপুর চৌধুরীপাড়ার মৃত রাজা নাসির উদ্দীন চৌধুরীর ছেলে মো. হারিছুল ইসলাম, খাজা নাজিমুদ্দীন চৌধুরীর ছেলে মো. আব্দুর সালাম চৌধুরী, মো. এনামুলের ছেলে মো. রাজু কেটে ফেলেন।

আরও পড়ুন: ২৪২ কোটি টাকার বাঁধ নির্মাণ অসমাপ্ত রেখেই হস্তান্তর

তাদের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা চলমান রয়েছে। মো. শরিফুল ইসলাম মিঠু মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে জমিতে গিয়ে দেখেন কে বা কারা জমিতে লাগানো ভুট্টা কেটে ফেলেছে।

এতে তার ১৫ হাজার টাকার অধিক ক্ষতিসাধন হয়। সরকার খাদ্য উৎপাদনে কৃষকদের সহযোগিতা করছেন। ঠিক সেই মুহুর্তে কে বা কারা এই ভুট্টা ক্ষেত নষ্ট করে দিয়েছেন।

আরও পড়ুন: নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল

ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম মিঠু জানান, অতি কষ্টে আমি ঐ জমিতে অধিক ফসল ফলানোর জন্য উন্নত মানের ভুট্টা চাষ করি। কিন্তু প্রতিপক্ষরা আমার জমিতে লাগানো ভুট্টা ক্ষেত নষ্ট করে দেয়।

এ ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা নিকট বিষয়টি অবগত করেছি। আমার পিতার পৈত্রিক সম্পত্তি দখল করার লক্ষে প্রতিপক্ষরা উঠে-পড়ে লেগেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা