সংগৃহীত ছবি
সারাদেশ

প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

মো নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : ছুরিকাঘাতে অটোচালক নিহত

নিহত মো. কালাচাঁন সরদার (৪৮) উপজেলার উত্তর হলদিয়া এলাকার রশিদ সরদারের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত আড়াইটার দিকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে কালাচাঁনকে পিটিয়ে আহত করেন তাঁর প্রতিবেশীরা।

কালাচান সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুস সালেহীন।

আরও পড়ুন : নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি

তিনি বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারামারির ঘটনায় আহত অবস্থায় কৃষক কালাচাঁন সরদারকে হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় আঘাতের গুরুতর জখম ছিল। রোগীর অবস্থা সংকটাপন্ন ছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছিল। আর্থিক সমস্যা থাকায় তাঁরা নিয়ে যেতে পারেননি। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, কালাচান সরদারের সঙ্গে তাঁদের প্রতিবেশী বাবু ও হিরুদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গতকাল বিকালে তার জেরে বাবু ও হিরু কালাচানদের বাড়িতে হামলা চালান। কালাচান বিষয়টি জানতে পেরে জমির কাগজপত্র নিয়ে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে যান। ইউপি সদস্যকে না পেয়ে বাড়িতে ফিরছিলেন তিনি।

সে সময় বাড়ির পাশের রাস্তায় কাঠের চলা দিয়ে বেদম পেটানো হয় তাঁকে। স্থানীয় লোকজন ছুটে এলে পালিয়ে যান বাবু ও হিরু। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে রাতে মারা যান কালাচান। নিহত কালাচান সরদারের স্ত্রী ও চার মেয়ে আছে। বড় দুই মেয়ের বিয়ে হয়েছে।

আরও পড়ুন : নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি

নিহতের মেয়ে সাদিয়া আক্তার বলেন, আমার বাবা সহজ-সরল মানুষ ছিলেন। বাবার সম্পত্তি দখলের জন্য হিরু, বাবুরা চেষ্টা করছেন। বাবা তাঁর সম্পদ রক্ষা করতে চেয়েছিলেন। সেই বিরোধের জেরে বাবাকে ইচ্ছেমতো পেটাল। আমাদের চোখের সামনে বাবাকে মারতে মারতে মেরেই ফেলল। আমরা বাবার হত্যার বিচার চাই।

লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল হাসান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বাবুর স্ত্রী মাবিয়া বেগমকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা