সংগৃহীত
সারাদেশ

ছুরিকাঘাতে অটোচালক নিহত

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে অটোরিকশা ছিনতাই করার সময় ছুরিকাঘাতে চালক জসিম মুন্সী (৪০) নিহত হয়েছেন।

আরও পড়ুন: এসিল্যান্ডের নম্বর ক্লোন করে চাঁদা দাবি

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের কবুতর খোলা দারুল উলম মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় জনতা ছিনতাইকারী মো. আলীকে (৩৫) আটক র‌্যাবের কাছে সোপর্দ করেছে। নিহত অটোচালক ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের মৃত ছালাম মুন্সীর ছেলে।

আরও পড়ুন: নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি

পুলিশ ও স্থানীয়রা বলছে, ছিনতাইকারী মো. আলী একই এলাকার আক্কেল গাজীর নাতি। তার বাড়ি ঢাকার হাসনাবাদ এলাকায় বলে প্রাথমিকভাবে জানা যায়। কয়েক দিন আগে তার নানাবাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাতে অটোরিকশাটি ভাড়া করে কবুতর খোলা এলাকায় এলে তা ছিনতাইয়ের চেষ্টা করেন মো. আলী। এ সময় জসিম বাধা দিলে তাকে মো. আলী পেটে ছুরিকাঘাত করে।

শ্রীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, হত্যার ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করেছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। র‌্যাব স্থানীয়দের কাছ থেকে আটক ব্যক্তিদেরকে তাদের হেফাজতে নিয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা