সংগৃহীত ছবি
সারাদেশ

পীরগঞ্জে বাসে ডাকাতি, আটক ৫

জেলা প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে বাস ডাকাতির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে নিহত ২

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে রংপুরের পীরগঞ্জ এবং গাইবান্ধার পলাশবাড়ি এলাকায় অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৬টি ধারালো চাকু, ৩টি স্মার্ট ফোন এবং ডাকাতদের ব্যবহৃত ৫টি বাটন ফোন ও লুট করা স্বর্ণের সাদৃশ একজোড়া কানের দুল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- পীরগঞ্জের আগাচতরা গ্রামের ফিরোজ মিয়া (২৮), জয়পুর গ্রামের মেহেদী হাসান (২৫), বড় আলমপুর গ্রামের মোহাম্মদ আলী (৩৮), বড় গোপীনাথপুর গ্রামের শাহজাহান আলী (৩০) এবং ডাকাতির ঘটনায় লুষ্ঠিত স্বর্ণ ক্রয়কারী চতরা গ্রামের মনোয়ার হোসেন মজিন (৩৮)।

আরও পড়ুন : ১০ কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস

অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা জানান, ডাকাত দল গত ১২ জানুয়ারি রাত নয়টার দিকে গাজীপুর জেলার চান্দুরা বাসস্ট্যান্ডে যাত্রী হিসেবে ছদ্মবেশে ওঠে। এরপর রাত একটার দিকে বগুড়া জেলার শেরপুর ফুড ভিলেজে যাত্রা বিরতির সময় পরিকল্পনা অনুযায়ী আন্তজেলা বাস ডাকাত দলের সক্রিয় সদস্য ফিরোজ, মেহেদী, মোহাম্মদ আলী এবং শাহজাহান আলীসহ তাদের সহযোগী আরও চারজন প্রত্যেকে একটি করে ধারালো চাকু নিজ হেফাজতে রাখে এবং তারা ডাকাতির সুযোগ খুঁজতে থাকে।

একপর্যায়ে রাত সাড়ে তিনটার দিকে পীরগঞ্জ থানাধীন লালদিঘী ওভার ব্রিজ পার হয়ে ডাকাত দলের সদস্যারা বাসের ড্রাইভার, হেলপার, সুপারভাইজারসহ বাস যাত্রীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে জিম্মি করে এবং বাস তাদের নিয়ন্ত্রণে নেয়। এসময় ডাকাতরা ধারালো চাকুর ভয়-ভীতি দেখিয়ে ৮টি স্মার্টফোন, বাটন ফোন ৮/১০ টি, নগদ ৪২ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার পীরগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আরও পড়ুন : হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

রাজিয়া সুলতানা আরও জানান, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক ডাকাত সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ থানা পুলিশ আটকদের ব্যাপারে সংবাদ সম্মেলন করেন। সেখানে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন-জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। এসময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা