ছবি : সংগৃহিত
সারাদেশ

হাড়কাঁপানো শীতের মধ্যেই বৃষ্টি

জেলা প্রতিনিধি: বরগুনা জেলার বেতাগী উপজেলায় হাড়কাপানো ঠাণ্ডার মধ্যেই বৃষ্টিতে জেঁকে বসেছে শীত। গভীর রাতে এবং সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা গেছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশে উত্তরের হিমেল হাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে।

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন কুয়াশা, আকাশ মেঘাচ্ছন্ন এবং ঠাণ্ডা বাতাস আরো ২-৩ দিন অব্যাহত থাকবে।

সরেজমিন দেখা যায়, প্রচণ্ড শীতে এ অঞ্চলের গ্রামের মানুষদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা বেশি বিপাকে পড়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে খড়-কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

আরও পড়ুন: সামন্ত লাল স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ

বরগুনা পৌর শহরের ষাটোর্ধ্ব রিকশাচালক রাখাল চন্দ্র জানান, ঠাণ্ডা অউক, আর ঝড় বইষা অউক রিকশা মোর চালান লাগবে, মোর কিস্তি আছে, সংসার আছে।

বরিশাল আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল জানান, আজ শনিবার সকালে বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এই অবস্থা সামনের আরো ২-৩ দিন অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: নোয়াখালীতে ভুয়া ডাক্তারের কারাদণ্ড

বরগুনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর জানান, ঠাণ্ডার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বেড়েছে।

শিশু ও বয়স্কদের জ্বর, কাশি, বুকে ব্যথা, ইনফ্লুয়েঞ্জাসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এই ধরনের আবহাওয়ায় শিশু ও বয়স্কদের গরম খাবার ও গরম পোশাক পরিধান এবং ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা