ছবি : সংগৃহিত
সারাদেশ

সাংবাদিকের চোখই সিসি ক্যামেরা

জেলা প্রতিনিধি: নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন অর্থ সংস্থান না থাকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না। সাংবাদিকদের চোখই আমাদের সিসি ক্যামেরা।

আরও পড়ুন: আপনাদের ভালোবাসা আমার শক্তি

শনিবার (৩০ ডিসেম্বর) নীলফামারী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নির্বাচনে প্রার্থী ও আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সাংবাদিকরাই আমাদের সিসিটিভি ক্যামেরা হিসেবে কাজ করবেন। নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: খুলনায় দোকানে আগুন

তিনি আরও জানান, নির্বিঘ্নে ভোট প্রয়োগের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের। আর ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। আশা করি, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন। কারও অবহেলা থাকলে শাস্তির আওতায় আনা হবে।

এছাড়া কারও কোনো অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সব পর্যায়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও পুলিশ সুপার গোলাম সবুর প্রমুখ।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ক...

শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামীকাল শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকবে। সেদিন ব...

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

দুটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন টমাস ডুলি। একটিতে ছিলে...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

পদত্যাগ করেছেন ট্রাম্পের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয়...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা