সংগৃহীত
সারাদেশ

কয়লা খনিতে উৎপাদন বন্ধ

জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়ায় দেশের একমাত্র উৎপাদনশীল কয়লা খনির ভূগর্ভের ১৪১২ কোল ফেসে’র (নির্গমন মুখ) মজুদ শেষ হয়ে যাওয়ায় শনিবার সকাল থেকে বন্ধ হচ্ছে কয়লা উত্তোলন।

আরও পড়ুন: ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়

জানা যায়, চলতি বছরের ১২ অক্টোবর থেকে ১৪১২ ফেসের কয়লা উত্তোলন শুরু হয় আর ওই ফেস থেকে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল। ১২০৯ নম্বর নতুন এই ফেসে তিন লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে।

খনি কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী ২০২৪ সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কয়লা উত্তোলন শুরুর আশা করছি । বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনি ইয়ার্ড ও তাপবিদ্যুৎ কেন্দ্রের ইয়ার্ডে ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।

আরও পড়ুন: জনসভায় দুগ্রুপের সংঘর্ষ, নিহত ১

বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার গণমাধ্যমকে জানান, খনির ১৪১২ ফেসে’র উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ফেসে যন্ত্রপাতি স্থাপন করে কয়লা উত্তোলন করা হবে। খনির নিয়মিত একটি কাজ নতুন ফেস তৈরি ও যন্ত্রপাতি স্থাপন করা। আশা করা যাচ্ছে নতুন বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে নতুন ফেস থেকে কয়লা উত্তোলন করা সম্ভব হবে।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা