ছবি: সংগৃহীত
সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৪

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদরে মাত্র ৪ শতক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী ও বৃদ্ধসহ ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

এ বিষয়ে মাদারীপুর সদর থানায় অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী পরিবার।

সরেজমিন ঘুরে ও অভিযোগ থেকে জানা গেছে, অভিযোগকারী শেরে আলী তার পরিবার নিয়ে পৈত্রিক বাড়িতে থাকে। সেখানে তারাসহ অন্যান্য শরিকদাররা বসবাস করেন।

আরও পড়ুন: কৃষককে পিটিয়ে হত্যা

তাদের এক শরিকদারের কাছ থেকে ৪ শতক জমি ক্রয় করে শেরে আলীর পরিবার। এই ৪ শতক জমি নিয়ে অন্যান্য শরিকদারদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এ বিরোধকে কেন্দ্র করে গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিপক্ষ আবুল শরীফ ও রব শরীফ তাদের দলবল নিয়ে শেরে আলীর পরিবারের উপর হামলা চালায়।

এতে শেরে আলীর পরিবারের নারী ও বৃদ্ধসহ ৪ জন আহত হন। পরে আহত ৪ জনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন।

আরও পড়ুন: নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

শেরে আলী বলেন, আমার বাবাকে খুন করার উদ্দেশ্যে মাথায় আঘাত করে এবং আমার স্ত্রীকে মারধর করে। এমনকি তার শ্লীলতা হানি করে। এছাড়া আমার ভাইসহ ২ জনকে মারধর করে মোবাইল, স্বার্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। আমি হামলাকারীদের বিচার চাই।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা