সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের আরাজী মোলানী গ্রামের আব্দুল মতিন শাহ্ এর ছেলে আব্দুল কালাম (৩০) পানিতে পরে নিখোঁজ হয়। দীর্ঘ ৬ ঘন্টা চেষ্টা চালানোর পর তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার সময় ঢাঙ্গী ঈদগাহ ময়দান সংলগ্ন পুকুরে বাক প্রতিবন্ধী যুবক আব্দুল কালাম বকটি ধরার চেষ্টা করলে নিজেই সে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় তার মৃগী রোগ দেখা দিলে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে রংপুর ডুবুরি দলকে খবর দেয়। পরে ডুবুরি দল দীর্ঘ ৬ ঘন্টা অভিয়ান চালিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : আহতের ঘটনায় কনেষ্টবল বরখাস্ত

এ বিষয়ে ৭নং চিলারং পরিষদের চেয়ারম্যান ফজলুল হক জানান, বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ডুবুরি দল এসে উদ্ধার করে।

এ বিষয়ে বিষয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের ইউনিট লিডার ভারপ্রাপ্ত ইনচার্জ প্রদীপ চন্দ্র সরকার জানান, রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে দীর্ঘ কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা