ছবি: সংগৃহীত
সারাদেশ

দোকানে হামলা ও মালামাল লুটের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর পল্লীবিদ্যুৎ বাজারের এক মোবাইল ও ইলেক্ট্রনিক্স দোকানে হামলা চালিয়ে ১০ টি মোবাইল ফোন, বিভিন্ন যন্ত্রণাংশ, নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ ২৬ হাজার টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘঠেছে।

আরও পড়ুন: নির্বাচন এলেই সন্ত্রাস করে বিএনপি

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী হাসান আলী নামে এক ব্যবসায়ী।

জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষীপুর বনবাড়ী গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে ও রহিমানপুর পল্লীবিদ্যুৎ বাজারের হাসান মোবাইল ও ইলেকট্রনিক্স দোকানের স্বত্বাধিকারী হাসান আলীর সাথে একই গ্রামের তার আপন চাচা মরহুম তসলিম উদ্দীনের ছেলে আব্দুল লতিফের (৫৫) জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন: উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই

এরই জেরে অজ্ঞাতনামা ৫/৬ দুবৃত্ত লাঠিসোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে গত ১৫ ডিসেম্বর বিকেল ৪ টায় রহিমানপুর পল্লীবিদ্যুৎ বাজারের হাসান মোবাইল ও ইলেকট্রনিক্স দোকানে হামলা চালায়। তারা হাসান আলীকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে।

এরপর দুর্বৃত্তরা দোকানে রক্ষিত বিভিন্ন মডেলের ১০ টি মোবাইল ফোন, ইলেকট্রনিকস যন্ত্রণাংশ, নগদ ৫৫ হাজার টাকাসহ প্রায় দুই লক্ষ ২৬ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে। ওই সময় দুর্বৃত্তরা দোকানের একটি পারটেক্স টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।

আরও পড়ুন: জনগণ যাকে ভোট দেবে, সেই জয়ী হবে

বাজারের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: ব্যাপক ভোটার উপস্থিতি হবে

এ ঘটনায় ব্যবসায়ী হাসান আলী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ্যসহ আরো ৫/৬ জন অজ্ঞাতনামা সন্ত্রাসীকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ দায়ের করেন।

ঠাকুরগাঁও সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে য...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা