সংগৃহীত ছবি
সারাদেশ

দুই প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৪

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২ প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন : গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রূপগঞ্জের কাঞ্চন থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে যাওয়ার সময় গাড়িটির চাকা বিস্ফোরণ হয়। এতে গাড়িটি প্রথমে ঢাকা আউটগোয়িং লেনে ধাক্কা খায় ও পরে ঢাকা থেকে আসা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন : লালমনিরহাট ট্রেন চলাচল বন্ধ

সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি টিম এবং ফায়ার সার্ভিস গাড়ির দরজা কেটে গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। আরও ২ জনকে ঢাকা মেডিকেল নেওয়ার পথে মারা যান। আহত ৩ জনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে আরও ১ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নুরুল ইসলাম (৬৫) নামে এই ব্যক্তি ঢাকার সেগুনবাগিচার বাসিন্দা। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের চাচা।

আরও পড়ুন : লঞ্চের সংঘর্ষে নিহত ১

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) জুবায়ের হোসেন জানান, হতাহতদের সবার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ কাজ করে যাচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আরচারিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ

এশিয়ান গেমসে এবারও আরচারির নিশানা লক্ষ্যভেদ করতে পারেনি। অনেক আশা আর পদক জয়ে...

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

ইতিহাস গড়ে ক্ষমতার শীর্ষে ফাতিমা

মরক্কোর রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্ম...

সোফি মলিনেক্সকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা