ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

এস আর শফিক স্বপন, মাদারীপুর: “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” স্লোগানের মধ্য দিয়ে মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন: জয়িতা সম্মাননা পেলেন সফল ৪ নারী

শনিবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং মাদারীপুর সচেতন নাগরিক কমিটি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় দিবসটি পালিত হয়।

আরও পড়ুন: ইসিতে ৫৬১ প্রার্থীর আপিল

মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) মো. নজরুল ইসলাম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এম মুজিবুল হক।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

সভায় বক্তব্য রাখেন- মাদারীপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুনীর আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম ও সনাক এর সভাপতি খান মো. শহীদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা