সংগৃহীত ছবি
সারাদেশ

সাঁকো থেকে পড়ে তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাঁকো থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নান্দনিক আয়োজনে বাংলাদেশ ফেস্টিভ্যাল

নিহত কামরুল ইসলাম ওরফে আকবর (২২) ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মফিজুল হকের ছেলে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়ন সংলগ্ন ছোট ফেনী নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল আকবর। পরে পরিবারের সদস্যরা এলাকায় তার সন্ধ্যান চেয়ে মাইকিং করে। শনিবার সকালের দিকে ছোট ফেনী নদীর সাঁকের নিচে কোম্পানীগঞ্জের চরহাজারী অংশে তার মরদেহ পড়ে ছিল। স্থানীয় লোকজন প্রথমে তার মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে নিহতের স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে, সাঁকো পারাপারের সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আশরাফ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের স্বজনেরা পুলিশকে না জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়। নিহত তরুণ মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানা যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা