সংগৃহীত
সারাদেশ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

জেলা প্রতিনেধি: মুন্সিগঞ্জ জেলায় রান্নাঘরে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে শিশু ও নারীসহ ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পরীক্ষায় ডিভাইস জালিয়াতির দায়ে আটক ১

শনিবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকার সদর উপজেলা সংলগ্ন থানা কাউন্সিল মোড়ের একটি ভবনের ৫ তলা ফ্ল্যাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দগ্ধকৃতরা হলেন পরিবারের রোজিনা বেগম, রিজভি আহমেদ রাসেল, তার বাবা রজব আলী ও ৩ বছরের শিশু রায়ান। একই পরিবারের ও ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন তারা।

স্থানীয়রা বলছে, ভোরে রান্না করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ফ্ল্যাটটিতে আগুন ধরে যায়। পরেআশপাশের লোকজন ও ফায়ার সার্ভিস দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধকৃতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু ইউসুফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণ ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে তা নিয়ে তদন্ত চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা