সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শ্যামল (১৩) নামের আরেক ছেলে।

আরও পড়ুন : বাবা হত্যায় ছেলে আটক

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে কামারগাঁও ইউনিয়নের ভেরুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার দিনেশের স্ত্রী অঞ্জলী রানী (৪৬) ও তার মেয়ে লক্ষ্মী রানী (২১)।

আরও পড়ুন : বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিনেশের ছেলে শ্যামল রাত ৯টার দিকে বাড়ির উঠানে টিউবওয়েলে হাতমুখ ধোয়ার জন্য যায়। সেখানে টিউবওয়েলের টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেয় সে। ছেলেকে বাঁচাতে ছুটে এসে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন মা অঞ্জলী রান। এমন সময় অঞ্জলী রানীর বড় মেয়ে লক্ষ্মী রানীও তাকে বাঁচাতে যান। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত শ্যামলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে ৭ শিক্ষার্থী আটক

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে জানান ওসি আব্দুল্লাহ আল মামুন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা