সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক উল্টে প্রাণ গেল চোরের

জামালপুর প্রতিনিধি : চুরি করে পালাতে গিয়ে জামালপুরের মেলান্দহে গরু ও মহিষ ভর্তি ট্রাক উল্টে হাবিবুর রহমান (৪৫) নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

আরও পড়ুন : ঠিকানা পরিবহনে আগুন

সোমবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহের মেঘারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকার এলাকার আব্দুল হকের ছেলে।

আরও পড়ুন : যুবককে কুপিয়ে হত্যা

আহতরা হলেন, শেরপুর জেলার কসবা মোল্লাপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে নাছির আহমেদ (২৮) ও একই জেলার শ্রীবর্দী বালিয়াচন্ডি এলাকার চান মিয়ার ছেলে উকিল মিয়া (২৬)।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মেলান্দহের পাচুরপাড়া গ্রাম থেকে ৪টি গরু ও ইসলামপুরের শশারিয়াবাড়ি পুর্বপাড়া গ্রাম থেকে দুটি মহিষ চুরি করে ট্রাকে ভর্তি করে যাওয়ার সময় মেলান্দহ উপজেলার মেঘারবাড়ী মোড়ে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি কাঠাল গাছে ধাক্কা দিয়ে একটি ঘরে ঢুকে উল্টে গেলে হাবিবুর রহমান (৪৫) নামে এক চোর ঘটনাস্থলেই মারা যায় ও আরও দুইজন আহত হয়। সাথে থাকা আরও ৮-১০ জন চোর পালিয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও আহত দুইজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ট্রেনে কাটা প‌ড়ে চালক-যাত্রী নিহত

চুরি যাওয়া গরুর মালিক মেলান্দহ উপজেলার পাচুরপাড়া এলাকার আব্দুল হানিফের ছেলে আব্দুল্লাহ (৩২) দাবি করে বলেন, 'রাত ৩টার দিকে আমার গোয়াল ঘর থেকে ৪টি গরু হারিয়ে যায়। রাতে খোজাঁখুজি করি। পরে খবর পেয়ে সেখান থেকে আমার গরু গুলো শনাক্ত করি'।

মহিষের মালিক ইসলামপুর উপজেলার শশারিয়াবাড়ি পূর্বপাড়া এলাকার গাদু শেখের ছেলে বাবুল মিয়া (৪৮) দাবি করে বলেন, 'সকালে ঘুম থেকে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার দুটি মহিষ নাই। পরে খবর পেয়ে মেলান্দহে এসে মহিষ দুটি শনাক্ত করি'।

আরও পড়ুন : অটোরিকশায় আগুন, চালক আহত

ওসি মো. দেলোয়ার হোসেন আরও জানান, ট্রাক দিয়ে গরু ও মহিষ চুরি করে পালানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা