সংগৃহীত ছবি
সারাদেশ

বেনাপোলে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

বেনাপোল প্রতিনিধি: মাদক মামলায় বেনাপোলের এক মাদক ব্যবসায়ী সুজন হোসেনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন : সিএনজি-ট্রাক সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সুজন হোসেন বেনাপোলের বৃত্তিআচড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিজিবির একটি টহল দল ছোট আচড়া প্রাইমারি স্কুলের সামনে অবস্থান নেয়। এ সময় একজন লোক আসতে দেখে চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আটক করা হয়। আটক সুজনের দেহ তল্লাশি কালে শরীরে বিশেষ কায়দায় বাঁধা ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন : চালককে খুন করে অটো ছিনতাই

এ ঘটনায় বিজিরি নায়েক নুরুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে আটক সুজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় সুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি সুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সুজন হোসেন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা