ছবি: সংগৃহীত
সারাদেশ

মেঘনায় ট্রলার ডুবি, ৩ জেলে উদ্ধার

ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মেঘনা নদীতে ২ টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলেকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেদের মনপুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ট্রলার ডুবির ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডারকে অবহিত করলেও উদ্ধার কাজে সহযোগিতা করতে আসেনি কোস্টগার্ড।

আরও পড়ুন: দিনের তাপমাত্রা বাড়তে পারে

স্থানীয় জেলে ও উদ্ধার হওয়া জেলেরা জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুর এলাকার মাছ ঘাটে কবির মাঝির মাছ ধরা ট্রলার নোঙর ছিড়ে নদীতে ভেসে যায়।

ট্রলারটি ভাসতে দেখে উদ্ধারের জন্য লতিফ মাঝি, সিরাজ মাঝি ও রাজিব তাদের মাছ ধরা ট্রলার দিয়ে মেঘনায় ট্রলারটি উদ্ধারের জন্য যায়। এ সময় প্রবল বাতাসে ও জোয়ারের স্রোতে তাদের ট্রলারটি ডুবে যায়। ভাসতে থাকে ডুবে যাওয়া ট্রলারের ৩ জেলে।

তারা হাত ইশারা দিতে থাকলে হাজির হাট ইউনিয়নের দাসেরহাট সংলগ্ন পাড়ের লোকজন নদীতে মানুষ ভাসতে দেখে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামকে বিষয়টি অবহিত করেন।

আরও পড়ুন: এনআইডি সার্ভার চালু বিকেলে

সাথে সাথে তিনি এসে জেলেদের ভাসতে দেখে ট্রলারসহ জেলে ডুবির ঘটনা অবহিত করে কোস্টগার্ডকে দ্রুত উদ্ধারের জন্য বলেন। ২ ঘন্টা অতিবাহিত হলেও কোস্টগার্ড না আসায় বাধ্য হয়ে স্থানীয় ১ টি ছোট ট্রলারে ৬ জনকে উদ্ধারের জন্য মেঘনায় পাঠানো হয়।

স্থানীয় জেলেরা সাহস নিয়ে উত্তাল মেঘনায় ট্রলার চালিয়ে ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করে সন্ধা ৬ টায় দাসের হাট ঘাটে নিয়ে আসেন।

পরে উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার জন্য মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, মেঘনায় ডুবে যাওয়া জেলেদের খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি।

জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডকে না পেয়ে স্থানীয় ৬ জেলেকে পাঠিয়ে ডুবে যাওয়া ৩ জেলেকে উদ্ধার করি। বর্তমানে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা