বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল, দুর্ভোগ চরমে
সারাদেশ

বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল

নিজস্ব প্রতিবেদক:

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল আজও বন্ধ রয়েছে। সবকটি চ্যানেলে নাব্য সঙ্কট থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দু’পাড়ে পণ্যবাহী ট্রাকসহ শতশত যান পারাপারের অপেক্ষায়। অনেক যান পাটুরিয়া-দৌলদিয়া ফিরে গেলেও অর্থাভাবে অনেকে যেতে পারছেন না।

চ্যানেলে নাব্য ফেরাতে ড্রেজিং চলছে। মঙ্গলবার থেকে ফেরি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে।

গত ২৯ আগস্ট থেকে এই রুটে রাতে ফেরি বন্ধ এবং দিনে সীমিত আকারে ফেরি চলছিল। ৩০ আগস্ট লৌহজং টার্নিং চ্যানেল চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এতে বিআইডব্লিউটিএ’র সব চ্যানেল অচল থাকায় পদ্মা সেতুর নিজস্ব চ্যানেলে ছোট আকারের ফেরিগুলো চলছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সেই চ্যানেলও নাব্য হারায়। তাই পুরোপুরি ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

এদিকে বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী মো. আব্দুল মতিন বলছেন, পালের চর দিয়ে ২৮ কিলোমিটার দীর্ঘ একটি চ্যানেল মার্কিং করা হয়েছে।

তবে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. খাজা মিয়া বলেন, সাড়ে ৯ কিলোমিটারের পথ ২৮ কিলোমিটার ঘুরে চাঁদপুরের কাছাকাছি হয়ে গন্তব্যে যেতে ফেরিগুলোর ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা লাগবে। সেটিও প্রবল স্রোতের মধ্যে ঝুঁকিপূর্ণ। এতে দুর্ভোগ আরও বাড়বে।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

আজ প্রাকৃতিকভাবে কিবলা নির্ণয়ের বিরল সুযোগ

বছরে মাত্র দুবার ঘটে এমন এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

কাশি কমাতে লবঙ্গ ব্যবহার করতে চান? জানুন ব্যবহার পদ্ধতি

সর্দি, অ্যালার্জি কিংবা শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে হওয়া কাশি অনেক সময় দৈনন...

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর 

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে...

বাংলাদেশের সমর্থকদের আনন্দ দিতে চাই: আর্জেন্টিনা কোচ

বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা