সারাদেশ

গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ

জেলা প্রতিনিধি : গাজীপুরে শ্রমিকদের আন্দোলনের মুখে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : কক্সবাজারে প্রধানমন্ত্রী

শনিবার (১১ নভেম্বর) সকাল থেকে কোনাবাড়ি-কাশিমপুর শিল্পাঞ্চল এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, অব্যাহত শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও ভাঙচুর ঠেকাতে গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর এলাকার শতাধিক তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ সাটিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন : আরও ১১ প্রাণহানি, শনাক্ত ১৩৩৩

গাজীপুর শিল্পপুলিশ জোন ২-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, গাজীপুরের কোনাবাড়ি ও আশপাশের এলাকার ১৫টির বেশি কারখানা বন্ধের চিঠি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া ছোট-ছোট আরও অনেক কারখানা বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে মজুরি বোর্ডে বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হলে সেটি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে শনিবার সকাল ১০টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা