সংগৃহীত
সারাদেশ

বৃদ্ধার পা দ্বিখন্ডিত করল প্রতিবেশী

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় তুচ্ছ ঘটনায় ৮৫ বছর বয়সী বৃদ্ধা নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে পা দ্বিখন্ড করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার পুরো পরিবারের ওপর নির্যাতন চালায় হামলাকারীরা।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ২

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ভুক্তভোগী আরমান হোসেন বাদী হয়ে সুধারাম থানায় মামলা দায়ের করেছেন। এর আগে, গত বুধবার সকাল ৮টার দিকে উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত সোমবার ৬ নভেম্বর এলাকাবাসীর যৌথ উদ্যোগে একটি মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল চলাকালে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গোপীনাথপুরের আরমানের ছোট ভাই আরাফাতের সাথে প্রতিবেশী মাসুমের (৩৮) ঝগড়া হয়। একপর্যায়ে সেখানে আরাফাতকে অকথ্য ভাষায় গালমন্দ করে মারধর করতে উদ্যত হয় মাসুম। বিষয়টি গণ্যমান্য ব্যক্তিবর্গ জানালে মাসুম ও তার পরিবারের সদস্যরা আরো বেপরোয়া হয়ে উঠে। এ ধারাবাহিকতায় বুধবার সকালে মাসুম তার ভাই রিপন, ইসমাইল সহ ৪-৫জন সন্ত্রাসী নিয়ে লোহার রড, ধারালো ছেনী, এসএস পাইপ এবং দেশীয় অস্ত্র নিয়ে আরাফাতের বাড়িতে হামলা চালায়। পরবর্তীতে অশ্লীল ভাষায় গালমন্ড করে ভাংচুর চালায়। হামলার শিকার ব্যক্তিরা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক উল্যার পরিবারের সদস্য।

আরও পড়ুন: রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান

মামলায় আরো উল্লেখ করা হয়েছে, সেখানে আরাফাতের নানী বৃদ্ধা রাজিয়া বেগম (৮৫) হামলাকারীদের গালমন্দ করতে নিষেধ করলে মাসুম লোহার রড দিয়ে পিটিয়ে তার বাম পায়ের থাইয়ের হাঁড় ভেঙ্গে দ্বিখন্ডিত করে দেয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তার মেয়ে আকলিমা বেগমকে (৪৫) পিটিয়ে হাত ভেঙ্গে দেয় এবং তার স্বামী নুর আলমকে (৬০) বেধড়ক পিটিয়ে চোখের নিচে আঘাত করে। তাদের ছেলের বউ সুইটিকে মারধর করে শ্লীলতাহানির চেষ্টা করে। হামলাকারীরা তাদের ১ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও নগদ ৫ হাজার ৫শ' আশি টাকা ছিনিয়ে নেয়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত মাসুম মিয়ার মুঠোফোনে কল করা হলেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায় নি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। আহত বৃদ্ধা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা