কারাগার থেকে খুমেক হাসপাতালে বিজেএমসি কর্মকর্তা 
সারাদেশ

কারাগার থেকে খুমেক হাসপাতালে বিজেএমসি কর্মকর্তা 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা:
পাটপণ্যের ওজনে কারচুপি করে সাত কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা আত্মসাতের মামলায় কারাগারে থাকা বিজেএমসি খুলনা আঞ্চলিক কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) শংকর চন্দ্র ভুঁইয়াকে উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন আদালত। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মহানগর দায়রা (বিশেষ) জজ শহিদুল ইসলামের আদালতে শারীরিক গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে শংকর চন্দ্র ভুঁইয়ার জামিনের আবেদন জানানো হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠাতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান , বিজেএমসি’র সাবেক কর্মকর্তা শংকর চন্দ্র ভুঁইয়া গত ১৭ আগস্ট হাজির হয়ে জামিনের আবেদন জানালে নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। মামলাটির অন্য দুই আসামি বিজেএমসির মহাব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) জাহাঙ্গীর হোসেন এবং প্লাটিনাম জুবলি জুটমিলসের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) লিয়াকত হোসেন জামিনে রয়েছেন।

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ২৯ মে পর্যন্ত দায়িত্বে থাকাকালে আসামিরা প্লাটিনাম জুবলি জুট মিলসের ওয়েস্টেজ রোলের (বাতিল হওয়া পাটপণ্য) ওজনে ঘাটতি দেখিয়ে এক হাজার ৫২৯ দশমিক ২৯ মেট্রিকটন পাটপণ্য আত্মসাৎ করেন। যার মূল্য ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা। ২০১৬ সালে খালিশপুর থানায় মামলার পর ২০১৯ সালের ২৬ আগস্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা