ছবি: সংগৃহীত
সারাদেশ

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জে বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এবারের দুর্গোৎসব।

আরও পড়ুন: রাতেই আঘাত হানতে পারে ‘হামুন’

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলের দিকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দেবীর প্রতিমা বিসর্জন। বিসর্জনের আগে প্রায় প্রতিটি মণ্ডপেই ছিল নিত্য ও সাংস্কৃতিক আয়োজন।

শরতের শিউলি ও কাশফুলের বিছানো উঠানে দেবীকে বরণ করে নিয়েছিলেন প্রতিটি হিন্দু পরিবারের লোকেরা। আনন্দ উদ্দীপনার মধ্য দিয়েই এই উৎসবটি পালন করেছেন সনাতনরা। পূজা শেষেও একই উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দিয়ে শেষ করেছেন এবারের দুর্গোৎসব। রাত পর্যন্ত চলবে এ বিসর্জন।

আরও পড়ুন: ব্রাসেলসের পথে প্রধানমন্ত্রী

জেলায় ৩৫৬ টি পূজা মণ্ডপের দশমী পূজার পর দেবীকে সিঁদুর পরিয়ে বিসর্জন দেওয়া হয়েছে। জেলার অস্থায়ী মণ্ডপগুলোর প্রতিমা সকলেই যার যার সুবিধামতো পুকুর, দিঘী, নদীতে বিসর্জন দিয়েছে। এছাড়া স্থায়ী মণ্ডপগুলোর দেবীর প্রতিমা অনেকেই পরের বছর বিসর্জন দিবে বলে রেখে দেন।

সদর উপজেলার রুহিতপুর সার্বজনীন দূর্গাপূজা মণ্ডপের পূজা মণ্ডপী পরিমল মণ্ডল জানান, সকাল ৯ টার দিকে আমাদের মণ্ডপের দশমী পূজা শুরু হয়ে দুপুর ১২ টার দিকে শেষ হয়। বিকেল দিকে দেবীকে সিঁদুর পরিয়ে সন্ধ্যার পর বিসর্জনের পালা শুরু হবে। প্রতিবছরের মতো এবারও মণ্ডপের প্রতিমা আমরা পাশের দীঘিতে বিসর্জন দিব।

আরও পড়ুন: ২২ মণ্ডপে অর্থ ও উপহার বিতরণ

শাস্ত্র থেকে জানা গেছে, এবার দেবীদূর্গা ঘোটকে আগমন ও ঘোটকে গমন করবেন। গত শুক্রবার মহাষষ্ঠীর দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস দিয়ে শুরু হয় দূর্গাপূজা।

এরপর মহাসপ্তমী, মহা অষ্টমী ও মহানবমীতে দেবীর নবরাত্রির ব্রত সমাপন শেষে আজ দশমী পূজা মধ্য দিয়ে শেষ হয়েছে দূর্গাপূজা। ৫ দিনের পূজা শেষে দেবীকে বিসর্জনে বিদায় দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ড, ৭ বাড়ি ভস্মিভূত

এ ব্যাপারে মুন্সীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী জানান, মুন্সীগঞ্জে এ বছর ৩৫৬ টি মণ্ডপে দূর্গাপূজা করা হয়েছে।

আজ সকালে দশমী পূজার পর বিকেল থেকে হিন্দু সম্প্রদায়ের নারীরা প্রতিটি পূজা মণ্ডপে দেবীদূর্গাসহ লক্ষ্মী, কার্তিক, গণেশ ও সরস্বতীকে সিঁদুর পরাবে। পরে দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা