সারাদেশ

রামগড়ে সনাতন ধর্মাবলম্বীদের বিজিবি’র উপহার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোন কর্তৃক সনাতন ধর্মাবলম্বী গরীব, অসহায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে থামি এবং শাড়ী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : দুর্বৃত্তপনা করলে ছাড় নয়

শনিবার (২১ অক্টোবর) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০টি পরিবারের মাঝে পাহাড়িদের থামি ও বাঙালিদের শাড়ী এসব উপহার বিতরণ করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার তুলে দেন।

আরও পড়ুন : গাজায় ঢুকল ত্রাণবাহী ট্রাক

তিনি বলেন, জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় বিজিবি জোনের আওতাধীন এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী সকল সম্প্রদায়ের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের মানবিক সহায়তা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ।

এ সময় অনুষ্ঠানে বিজিবির পদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা