সারাদেশ

পটুয়াখালীতে যুব ও নারী বিষয়ক আলোচনা

জেলা প্রতিনিধি : তিন রাজনৈতিক দলের আয়োজনে পটুয়াখালীতে যুব ও নারী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ড্রামট্রাক চাপায় প্রাণ গেল ৪ জনের

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া বেবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স, জেলা জাতীয় পার্টির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালাহউদ্দিন বাবু।

সভায় স্বেচ্ছাসেবী বিভিন্ন গ্রুপের ত্রিশজন নারী-পুরুষ অংশগ্রহণ করে।

আরও পড়ুন : ঝালকাঠিতে নারীকে কুপিয়ে হত্যা

সভায় বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ তাকিয়ে আছে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের দিকে। কারণ আগামীতে তারাই এ বাংলাদেশের নেতৃত্ব দেবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়ায় আজকে মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে আসছে না। কিন্তু দেশকে সঠিক পথে পরিচালিত করতে হলে মেধাবীদের রাজনীতিতে সক্রিয় হতে হবে। আর তা না হলে বিশ্ব দরবারে আমাদের পিছিয়ে পড়তে হবে। সভায় নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে সহনশীল মনোভাব নিয়ে অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।

ডেমোক্রেসি ইন্টার ন্যাশনালের সহয়তায় জুনিয়র ফেলোশীপ কর্মসূচির আওতায় এ আলোচনা সভার আয়োজন করেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি সব্যসাচী খান, জেলা ছাত্র সমাজের সভাপতি মো: তরিকুল ইসলাম ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মানসুরা খানম সুমী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা