সারাদেশ

বাগেরহাটে মাছ চাষ প্রশিক্ষণ ও পোনা বিতরণ

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ, এমসিওয়াইসিডিপির আয়োজনে মাছ চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ এবং মাছের পোনা, নেট ও মাছের খাবার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : বোয়ালমারীতে কৃষককে সার-বীজ বিতরণ

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় উক্ত প্রশিক্ষণে সঞ্চয় দলের সদস্য মৎস্য চাষী ও মৎস্যজীবীগণ অংশগ্রহন করে।

অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এএনসিপি) এবং ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনালের অর্থায়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষনে ৬০ জনকে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান এবং মাছের পোনা, নেট ও মাছের খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন : শিয়ালের মাংস বিক্রি, ৬ মাসের কারাদন্ড

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস। উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ব্যাপ্টিষ্টের লাইভলীহুড সুপারভাইজার যোহন বিশ্বাস, মনিটরিং সুপার ভাইজার ডেবিট স্বপন সাহা, সহায়ক সুজন সরকারসহ জনপ্রতিনিধি, বিভিন্ন্ দপ্তরের কর্মকর্তা ও উক্ত সংগঠনের সহায়ক ও সদস্য বৃন্দ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

১৮ বছর পর মৌলভীবাজারে হত্যা মামলার রায়! ৬ আসামির যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আলোচিত সিএনজিচালিত অটো...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা