সংগৃহীত
সারাদেশ

কলেজ পড়ুয়া ছাত্রের উপর হামলা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পুর্ব শত্রুতার জের ধরে ঝালকাঠির একটি আদালতে গ্রেফতারী পরওয়ানা জারী হওয়ায় ক্ষিপ্ত হয়ে বাদীর কলেজ পড়ুয়া ছেলেকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: বাড়ির সামনে ব্যবসায়ীর মরদেহ

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে ঝালকাঠি সরকারী কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ঐ ছাত্রে বাবা ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের পাঞ্জিপুথিপাড়া গ্রামের মিজানুর রহমান হাওলাদার বাদী হয়ে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আহত আসাদুজ্জামান ঝালকাঠি সরকারী কলেজের বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী।

অভিযোগের সুত্রে জানাগেছে, সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের পাঞ্জিপুথিপাড়া গ্রামের মিজানুর রহমান হাওলাদারের সাথে নবগ্রাম ইউনিয়নের গোয়লকান্দা গ্রামের বিপ্লব মল্লিকের সাথে পুর্ব বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার ঝালকাঠি সরকারী কলেজ চত্বরে বসে মিজানুর রহমানের ছেলে ঝালকাটি সরকারী কলেজের বিবিএস ১ম বর্ষের ছাত্র আসাদুজ্জামানকে পুর্ব পরিকল্পনা অনুযায়ী ডেকে নিয়ে মারধর করে বহিরাগত বিপ্লব মল্লিকের ছেলে ইব্রাহিম মল্লিক হৃদয়, জামলাকান্দা এলাকার মোহম্মদ হোসেনের ছেলে জুম্মান (২০), নেছারাবাদ এলাকার মেস্তফার ছেলে মো. হাসিব (২১) বিকনা এলাকার রিফাত (২০)। এসময় আসাদুজ্জামানের ডাক চিৎকারে কলেজের ছাত্ররা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন: রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করব।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা