সংগৃহীত
সারাদেশ

বাড়ির সামনে ব্যবসায়ীর মরদেহ 

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় একটি বাড়ির দরজার সামনে সবজি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ পড়ে ছিল।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বিরামপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর মহল্লার দক্ষিণপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা

উদ্ধারকৃত নিহত ব্যক্তির নাম হাবিবুর রহমান ওরফে হিটলার (৪৫)। তিনি ঐ মহল্লার মনছের আলীর ছেলে। প্রায় ১২ বছর আগে নবাবগঞ্জ উপজেলার কেন্দুয়া গ্রাম থেকে এসে বিরামপুরের ওই মহল্লায় বাড়ি করেন তিনি। এরপর থেকে সেই বাড়িতে বসবাস করে আসছেন। চাঁদপুর মহল্লার কলেজবাজার বটতলী এলাকায় সবজির ব্যবসা করতেন। তার স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে আছে।

নিহতের ছেলে আলফাদ হোসেন বলেন, প্রতিদিনের মতো সকালে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হই। গেটে গিয়ে দেখি বাড়ির দরজা বাইরে থেকে আটকানো। বাড়ির প্রাচীর টপকে তখন বাইরে যাই। গিয়ে দেখি বাবার গলাকাটা মরদেহ পরে আছে। মরদেহ দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ভবনে আগুন

নিহতের স্ত্রী সুলতানা বেগম জানায়, প্রতিদিনের মতো রাত ১২টার দিকে বাড়ি এসে খাবার খেয়ে বাড়ির বাইরে যায় হিটলার। সবাই ঘুমিয়ে পড়াতে তার খোঁজ কেউ নেয়নি। সকালে বাড়ির দরজার সামনে গলাকাটা মরদেহ দেখতে পাই।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, নিহত হাবিবুর রহমান হিটলার পৌরশহরের কলেজ বাজার বটতলী এলাকায় সবজি ব্যবসা করতেন। কেন বা কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও জানা যায়নি। তদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা