সংগৃহীত
সারাদেশ

রামেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোসনারা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে কুইজ প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ

শনিবার (১৪ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, রোসনারা বেগম রাজশাহীর চারঘাট উপজেলার মিরপুর এলাকার আফাজ উদ্দিনের মেয়ে। বৃহস্পতিবার রাতে জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুরুতে তাকে ডেঙ্গু ওয়ার্ডে পাঠানো হলে পরে উন্নত চিকিৎসার জন্য সেদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে রামেক হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মুয়াজ্জিনের

তিনি আরও জানান, ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন ২হাজার ৭৫২ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩২ জন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা