সংগৃহীত
সারাদেশ

বোয়ালমারীতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন ফরিদপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা মো. শাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া।

আরও পড়ুন: মদ পাচারকালে ২ নারী আটক

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার শেখর ইউনিয়নের বামনগাতি ও রূপাপাত ইউনিয়নের বন্ডপাশা গ্রামে ভয়াবহ টর্নেডোয় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ শাকির আহমেদ, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, শেখর ই্উনিয়ন যুবদলের সভাপতি মো. ইলিয়াস মোল্যা, শেখর ইউনিয়ন বিএনপির সদস্য মো. দিপু সিকদার, বিএনপি নেতা সেলিম রেজাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


এ সময় শাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া বলেন, টর্নেডোয় আপনাদের যে ক্ষতি হয়েছে তা আমার একার পক্ষে পুষিয়ে দেয়া সম্ভব নয়। আপনারা জানেন, এখন আমাদের দল ক্ষমতায় নেই। তারপরও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে যতটুকু পেরেছি আপনাদের সহযোগিতা করেছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে আমাকে যদি বিএনপি থেকে মনোনয়ন দেয় এবং আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে ক্ষতিগ্রস্থ পরিবারসহ সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবো।

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেফতার

উল্লেখ্য, গত ৫ অক্টোবর রাতে আকস্মিক ঘূর্ণিঝড়ে উপজেলার রুপাপাত এবং শেখর ইউনিয়নের বামনগাতি ও বন্ডপাশা গ্রামের ১৫/২০ টি পরিবারে বসতঘরসহ বেশ কয়েকটি পরিবারের রান্নাঘর ও গোয়ালঘর ক্ষতিগ্রস্থ হয়। ঝড়ে সড়কের পাশের শতাধিক গাছ এখনো উপড়ে পড়ে আছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা