সেই ১৪০ টন চাল জব্দ
সারাদেশ

সেই ১৪০ টন চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সরকারি খাদ্যগুদামে সরবরাহে বিকাশ অ্যাগ্রো ফুড লিমিটেডের আনা বিতর্কিত নিম্নমানের ১৪০ টন চাল অবশেষে জব্দ করা হয়েছে। বিভিন্ন নিউজপোর্টালে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের নেতৃত্বে জেলা স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক বজলুর রশিদ খান এবং উপজেলা স্যানিটারি অফিসার মো. ফরিদুল ইসলাম অভিযুক্ত মিলটি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক বজলুর রশিদ খান সাংবাদিকদের বলেন, ‘চালের গুণগত মান পরীক্ষা করতে চালের নমুনা ঢাকায় পাঠাতে নিয়ে যাচ্ছি। ১৪/১৫ দিন পর রিপোর্ট এলে জানা যাবে, ওই চাল নিম্নমানের কি-না। রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত রোববার (২৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বিকাশ অ্যাগ্রো ফুড লিমিটেডের আমদানিকৃত নিম্নমানের চাল পরিদর্শন শেষে Uno Boalmari ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন, 'স্থানীয় অনেকে থাইল্যান্ড থেকে আনা এই চাল বোয়ালমারী উপজেলায় বিক্রি না করার অনুরোধ জানানোয় আগামী ১০ দিনের মধ্যে ১৪০ মেট্রিকটন চাল অন্য জেলায় বিক্রি বা পাঠাতে বিকাশ অ্যাগ্রো ফুডকে নির্দেশ দেওয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা এই স্ট্যাটাস দেওয়ায় ফেসবুকে অনেকে নেতিবাচক মন্তব্য করার প্রেক্ষিতে বিভিন্ন নিউজপোর্টালে সংবাদ প্রকাশিত হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা