পারের অপেক্ষায় চার শতাধিক যানবাহন
সারাদেশ

পারের অপেক্ষায় চার শতাধিক যানবাহন

নিজস্ব প্রতিবেদক:

সীমিত আকারে ফেরি চলাচল ও নাব্যতা সংকটে কাঁঠালবাড়ি ঘাটে চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তবে অপেক্ষারত যানবাহনগুলোর মধ্যে অধিকাংশই পণ্যবাহী ট্রাক বলে জানান কাঁঠালবাড়ি ঘাট কর্তৃপক্ষ।

সোমবার (৩১ আগস্ট) সরেজমিনে গেলে বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, নদীতে নাব্যতা সংকট ও গত শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিয়মিত ফেরি বন্ধ থাকার কারণে ও দিনের বেলা সকল ফেরি চলাচল করতে না পারায় ঘাটে আটকা পড়ে অনেক যানবাহন। তবে আজ সকাল থেকে ঘাটে চলমান ১৮টি ফেরির মধ্য কলমীলতা, ক্যামেলীয়া, কাকলী ও ফরিদপুরী নামক চারটি ফেরি চলাচল করলেও নদীতে নাব্যতা সংকট থাকায় ফেরিগুলো সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না। এ কারণেই গত তিনদিন ধরে ঘাটে পারের অপেক্ষায় চার শতাধিক যানবাহন রয়েছে।

এদিকে ব্যক্তিগত ছোট গাড়ি এবং জরুরি পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের সুযোগ দেওয়ায় বিপাকে পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাকচালকেরা।

বরিশাল থেকে আসা ট্রাকচালক ইউসুফ হোসেন বলেন, ‘গত দুই দিন আগে ঘাটে এসেছি। এখনো জানি না কখন পার হতে পারবো।’

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের টিএস মো. ফারুক হোসেন বলেন, নাব্যতা সংকটে ফেরিগুলো ঠিকমতো চলতে পারছে না। তবে জরুরি পণ্য ও যাত্রীবাহী যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা