সংগৃহীত
সারাদেশ

পোস্টকে কেন্দ্র করে সাংবাদিককে হামলা

জেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনকে বেধড়ক মারপিট ও বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন: পাহাড় থেকে পড়ে নিহত শ্রমিক

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত সাদ্দামকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার গাড়াগঞ্জ বাজার সংলগ্ন মহেশপুর গ্রামের জামাল হোসেনের ছেলে তিনি।

স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাদ্দাম গ্রামে যাচ্ছিলেন। পথে গাড়াগঞ্জ বাজারে গেলে স্থানীয় বখাটে বিপ্লব হোসেন ও তার চাচা ফিরোজ হোসেন তার উপর হামলা চালায়। পরে সাদ্দামের স্বজনরা এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় শৈলকূপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লার নির্দেশে তার সমর্থকরা সাদ্দামের বাড়িতেও হামলা চালায়।

আরও পড়ুন: সবজি বিক্রেতা হত্যায় গ্রেফতার ২

সাদ্দাম বলেন, ২০২২ সালের ১ম দিকে ফেসবুকে তার ছবি আপলোড করলে কয়েকটি আইডি থেকে বিরূপ মন্তব্যের জেরে সদর থানায় সাধারণ ডায়েরি করেন। চলতি বছরের জুলাই মাসে গোয়েন্দা পুলিশ বিপ্লব হোসেনকে শনাক্ত করে আটক করে। তিনি তখন পুলিশের কাছে ঘটনার ভুল স্বীকার করে মুচলেকা দেন। এ ঘটনার জেরে বিপ্লব ও তার চাচা হামলা করেছে।

জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আহমেদ নাসিম আনসারী বলেন, থানায় জিডি করা ও পুলিশে আটক করার কারণে বৃহস্পতিবার রাতে সাদ্দামের উপর এ হামলা চালিয়েছে।

আরও পড়ুন: আন্ডারগ্রাউন্ড থেকে মরদেহ উদ্ধার

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাদ্দামের উপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ নাসিম আনসারী, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা