সংগৃহীত
সারাদেশ

পাহাড় থেকে পড়ে নিহত শ্রমিক

জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার আলীকদমে পাহাড়ে সড়কের কাজ করার সময় ৩০০ ফুট নিচে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী ১৭ ইসিবি বর্ডার সড়কে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: আন্ডারগ্রাউন্ড থেকে মরদেহ উদ্ধার

নিহত মো.পারভেজ মিয়া (৪৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রেজাউল চৌধুরী বাড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, পারভেজ মিয়া পোয়ামুহুরী ১৭ ইসিবি বর্ডার রোড এলাকায় সড়কের কাজ করছিলেন। এক পর্যায়ে পা পিছলে পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ডাল ভেঙ্গে পড়ে মা-মেয়ে নিহত

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান গণমাধ্যমকে জানান, মরদেহ হাসপাতালে আছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা