সংগৃহীত
সারাদেশ

সবজি বিক্রেতা হত্যায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা আক্কাস সিকদার (৪৫) হত্যা মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল ও লুট করা টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: আন্ডারগ্রাউন্ড থেকে মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আল আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেন পাড়া এলাকার জোবায়ের হোসেন (২২) ও ঢাকার দোহারের মৃদুল (২০)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ডাল ভেঙ্গে পড়ে মা-মেয়ে নিহত

সংবাদ সম্মেলনে পুলিশ বলেন, গত ১৯ সেপ্টেম্বর ভোরে আক্কাস সবজি কেনার জন্য যাত্রাবাড়ীর উদ্দেশে বের হয়। পথে মিজমিজি রেকমত আলী হাই স্কুলের পাশে পৌঁছালে আসামিরা তার টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে আক্কাস বাধা দেয়। আসামিরা তখন তার বুকে ও পেটে ছুরিকাঘাত করে ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টহল পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঘটনার পর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনদের শনাক্ত করে। এরপর বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আল আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় জড়িত আরও ২ জন পলাতক আছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

অজ্ঞাত নম্বর থেকে হুমকি, জিডি করলেন অপ্রতিমের বাবা-মা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৭

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে র...

ডালের বাজারে চাহিদা কম, বাড়ছে পরিবহন খরচ

চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে বিভিন্ন ধরনের ডালে...

কঙ্গোতে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি বেসামরিক সরকারি বিমান বিধ্বস...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা