সংগৃহীত
সারাদেশ

রংপুরে গাঁজা-ফেন্সিডিলসহ আটক ৪

জেলা প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে গাড়ি তল্লাশি চালিয়ে প্রায় ৮১ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব-১৩। এ সময় একটি জীপ গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

আরও পড়ুন: হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি সন্দেহভাজন জীপ (এসইউভি) গাড়ি তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৮০ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়।

আটক কৃতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গজেরকুটি গ্রামের নজরুল হকের ছেলে আশরাফুল হক (৩৮), পাবনা সদর উপজেলার দিলালপুর গ্রামের রজমজান আলীর ছেলে সম্রাট হোসেন (২৮) ও একই জেলার চাটমোহর উপজেলার সমাজবাজার গ্রামের আশুতোষ মৈত্রের ছেলে আশিষ কুমার (২৩)। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত জীপ গাড়িটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

এছাড়াও বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারীতে বুড়িমারী মহাসড়কের উপর তল্লাশি চালিয়ে বাদাম পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক থেকে ১১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসব ফেন্সিডিল বাদামের বস্তার ভেতরে লুকিয়ে রাখা ছিল। এ ঘটনায় ট্রাকটি জব্দ করার পাশাপাশি সজল হোসেন নামে ট্রাক চালক আটক করেছে র‍্যাব। সজল হোসেন (২০) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পৃথক দুটি অভিযানে আটক চারজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে র‍্যাব আদিতমারী ও মিঠাপুকুর থানায় দুটি মামলা করেছে। বৃহস্পতিবার দুপুরে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের রোবাস্ট পেট্রোলিং ও চেকপোষ্ট কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা