সংগৃহীত ছবি
সারাদেশ

মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : জয়পুরহাটে মাদকের পৃথক দুটি মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : অটোরিকশা-ট্রলি সংঘর্ষে নিহত ২

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন। জয়পুরহাট জজ কোর্টের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের ফিরোজ মুন্সির ছেলে শাহাবুল, সদর উপজেলার খঞ্জনপুর মিশন রোডের তানসেন আলীর ছেলে সুমন ও নতুনহাট শেখপাড়ার মৃত ছামছদ্দীনের ছেলে লিটন শেখ।

আরও পড়ুন : বিমানে চড়ার স্বপ্ন পূরণ হলো জুনায়েদের

এছাড়া ১০ বছর দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আকবর মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় শাহাবুল ও সুমন উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ জুলাই পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকা থেকে ৮০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ শাহাবুল ও সুমনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ২০২২ সালের ১৩ এপ্রিল পাঁচবিবির দমদমা পল্লীবিদ্যুৎ এলাকায় ২০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ লিটন শেখকে গ্রেফতার করা হয়। তাছাড়া ২০১৮ সালের ২৬ আগস্ট বাগজানা এলাকা থেকে ৫৪ পিস ইনজেকশনসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব। মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বিচারক রায় দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা