সারাদেশ

মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক সেবনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ড করা হয়।

আরও পড়ুন : গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন। এতে সহযোগিতা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. সুমন (৪২), মো.জামাল উদ্দিন (৩২)ও মো.মামুন (৩২)। তারা উপজেলার চাষীরহাট ও দেওটি ইউনিয়নের বাসিন্দা।

আরও পড়ুন : রামগড়ে ভারতীয় ঔষধ জব্দ

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার ৩নং চাষীরহাট ইউনিয়নের পদুয়া গ্রামের মমতাজ বেপারী বাড়িতে ও দেওটি ইউনিয়নের বাণীপুর গ্রামের আজিজ বেপারী বাড়িতে অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখান গাঁজা সেবনের সময় তিন যুবককে আটক হয়। এ সময় মাদক সেবী সুমনের থেকে ২২০ গ্রাম, জামাল উদ্দিনের থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন শুনানি শেষে মাদক সেবী মামুনকে ৬ মাসের কারাদণ্ড, জামাল উদ্দিনকে ১মাস ১৫ দিন ও মো.সুমনকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাদেরকে ২শ টাকা করে জরিমানা করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা