সারাদেশ

গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে একটি যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তাদের আটক করে। পরে বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জব্দ আলামতসহ আটক আসামিদের বোয়ালমারী থানায় হস্তান্তর করে।

আরও পড়ুন : দেশে খাদ্য নিরাপত্তা সুরক্ষিত

আটককৃতরা হলেন- উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামের মোফাজ্জল মোল্যার ছেলে মো. আনিসুর রহমান আনিচুর ও একই গ্রামের মজু ফকিরের ছেলে আমিনুর ফকির মনির।

আটকের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতৈর রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গোল্ডেন লাইন পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটি থেকে ১০ কেজি গাঁজাসহ দু’জন মাদক কারবারিকে আটক করা হয়। তারা সাধারণ যাত্রীর বেশ ধারণ করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের চালান দেশের বিভিন্ন স্থান থেকে এনে বোয়ালমারী ও আশপাশের এলাকায় বিক্রয় করে থাকে।

আরও পড়ুন : ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ২৯৪৪

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ১৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার দিকে জব্দ আলামতসহ আটক আসামিদের বোয়ালমারী থানায় হস্তান্তর করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আসামিদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ও ৪২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা