সারাদেশ

হবিগঞ্জ জেলা যুবলীগের কমিটি ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা যুবলীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। এই কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন : দেশের প্রতিটি অর্জনে ছাত্রলীগ জড়িত

কমিটিতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা যুবলীগের সদস্য মোঃ আবুল কাশেম চৌধুরীকে সভাপতি ও হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক একেএম মইন উদ্দিন চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক করা হয়।

এছাড়াও মোতাহের হোসেন বিজু, বিপ্লব রায় চৌধুরী, সফিকুজ্জামান হিরাজ, হাজী মোঃ ওয়াহিদুজ্জামান, মোঃ আব্দুর রউফ মাসুক সহ-সভাপতি, আবুল কাশেম মোল্লা ফয়সল, মোঃ বদরুল আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক, ডাঃ মোঃ ইশতিয়াক রাজ চৌধুরী, মোঃ মামুন মিয়া, মোঃ মানিক মিয়া, মহিবুর রহমান মাহীকে সাংগঠনিক সম্পাদক, শাহজাহান মিয়াকে ত্রাণ বিষয়ক সম্পাদক, আশরাফ উদ্দিনকে জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, আরিফ ফয়সল খান ও আহমেদ ইবনে মুশফিককে সদস্য হিসেবে রাখা হয়েছে।

আরও পড়ুন : স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত

উক্ত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, গেল বছরের ১১ অক্টোবর হবিগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা