সারাদেশ

নড়িয়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃত্তি প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : ছাত্র সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী

হাজী আব্দুল মালেক মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে ক্রোক্রিরচর স্কুল মাঠে এ বৃত্তি প্রদান করা হয়।

পাঠাগারের সভাপতি অধ্যাপক সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং অতিশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের মেম্বার সৈয়দ হেমায়েত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার সায়ক লোহানী, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের ফকির, রাজনগর ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর।

আরও পড়ুন : স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত

এসময় উপজেলা সমবায় কর্মকর্তা এসএম শাহদাত হোসেন, বিশিস্ট ব্যবসায়ী সৈয়দ শাহআলম, সৈয়দ রিপন, শিক্ষানুরাগী মাস্টার আজিজুল হক, আওয়ামীলীগ নেতা দবির সিকদার, যুবলীগ নেতা মাসুদ রাড়ী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক দেলোয়ার আকন, যুগ্ম আহবায়ক স্বপন দেওয়ান, ছাত্রলীগ নেতা উজ্জ্বল, আতিক সহ রাজনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা