ছবি: সংগৃহীত
সারাদেশ

অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষিকাকে হুমকি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার বহরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ ওয়াহেদ মৃধার বিরুদ্ধে সহকারি শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণ ও বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদন বন্ধ

এছাড়াও ওই প্রধান শিক্ষক বিরুদ্ধে বিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাৎ, বিদ্যালয়ে উপস্থিত না হয়ে অন্য সহকারি শিক্ষক দিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করানো ও দেরিতে বিদ্যালয়ে আসার অভিযোগও পাওয়া গেছে।

এসবের প্রতিবাদ করায় একই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মনিরা আক্তারকে ঝাড়ুপেটা করানোর হুমকি দিয়েছেন তিনি।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মনিরা আক্তার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেনের মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২০১৯ সালের ১৯ মার্চ মনিরা আক্তার বহরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। শুরু থেকেই প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই প্রধান শিক্ষক তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন।

প্রথমদিকে কাউকে না জানিয়ে মুখ বুজে সহ্য করলেও এখন বাধ্য হয়ে অভিযোগ করেছেন। দিনদিন তার অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অশালীন নোংরা ভাষায় গালমন্দ করা বেড়েই চলছে। ওই শিক্ষিকা মঙ্গলবার সকাল ৯ টায় যথারীতি বিদ্যালয় উপস্থিত হন।

প্রধান শিক্ষক ও অন্য সহকারি শিক্ষকরা সকাল সাড়ে ৯ টার পর স্কুলে আসেন। এরপর হঠাৎ উত্তেজিত হয়ে ওই প্রধান শিক্ষক মনিরা আক্তারকে অকথ্য ভাষায় মা-বাবা তুলে গালিগালাজ শুরু করেন। এক পর্যায় স্থানীয় লোকজন দিয়ে মনির আক্তারকে ঝাড়ুপেটা করানোর হুমকি দেন।

আরও পড়ুন: উলিপুরে অজ্ঞান করে চুরি

স্থানীয়রা জানান, প্রধান শিক্ষকের এ ধরনের কর্মকাণ্ডের কারণে দিনদিন বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। কোমলমতি ছাত্র-ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যাও দিনদিন কমে যাচ্ছে।

গত কয়েক বছরের বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে যে বরাদ্দ এসেছে, তা প্রধান শিক্ষক আত্মসাৎ করেছেন। তিনি তার আপন বোনকে (সরকারি শিক্ষিকা) এই বিদ্যালয় ডেপুটেশনে এনেছে। তিনিও ভাইয়ের ক্ষমতা দেখিয়ে নিয়মিত ক্লাস করান না।

আরও পড়ুন: যমুনায় বাড়ছে পানি, চরাঞ্চল প্লাবিত

প্রধান শিক্ষক এম.এ ওয়াহেদ মৃধা মুঠোফোনে বলেন, আমি স্কুলের বাইরে আছি। আপনার কথা থাকলে পরে স্কুলে আসবেন। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আক্তার হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ওই ক্লাস্টারের দায়িত্বরত সহকারি শিক্ষা কর্মকর্তাকে (এটিও) ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা